ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচন: কমিশনের জন্য তিন শিক্ষক প্রাথমিকভাবে চূড়ান্ত
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের কমিশনার হিসেবে প্রাথমিকভাবে তিন শিক্ষকের নাম চূড়ান্ত হয়েছে। তবে ঈদের ছুটির পর সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিশন ঘোষিত হবে ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রস্তুতি টাইমলাইন অনুযায়ী অগ্রগতি অব্যাহত শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি, ঈদের ছুটি এবং সম্ভাব্য শিক্ষকদের মধ্যে কেউ কেউ ছুটিতে থাকায় নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় কিছুটা সময় প্রয়োজন হচ্ছে।
তবে শিগগিরই প্রস্তাবিত নামগুলো সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক সম্মতির ভিত্তিতে ঈদের ছুটি শেষে অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সিন্ডিকেটে উপস্থাপন ও অনুমোদনের পরই নির্বাচন কমিশন গঠন সম্পন্ন হবে এবং এর পরবর্তী ধাপ হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস