ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
তরুণ কলাম লেখক ফোরাম ঢাবি শাখার নবীনবরণ ও লেখা প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ‘নবীনবরণ ও লেখা প্রদর্শনী’ আজ ০১ জানুয়ারি ২০২৫ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান এএফপি’র ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, লেখকরা সমাজের বিভিন্ন চিত্র লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। লেখালেখির মাধ্যমে সৃজনশীল চিন্তার জগৎ প্রসারিত হয় ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায়। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও স্বীকৃতিও মেলে। শিক্ষার্থীদের এধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানসম্মত লেখা প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘লেখা প্রদর্শনীর’ উদ্বোধন করেন। তরুণ লেখকদের নির্বাচিত লেখা নিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?