×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৪ কর্মকর্তা

২০২৫ জুন ০১ ১৮:১৭:৩৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৪ কর্মকর্তা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ পুলিশের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল দক্ষিণ সুদান যাচ্ছেন। এ তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে।

এতে বলা হয়, ‘জাতিসংঘের শান্তি মিশনে এক বছরের জন্য ১৪ জন পুলিশ সদস্য প্রেষণে নিয়োগের আদেশ জারি করা হয়েছে। এদের যাবতীয় ব্যয় জাতিসংঘ বহন করবে।’

মিশনে অংশ নিতে যাওয়া বাংলাদেশ পুলিশের ১৪ সদস্যের দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, মো. মাহমুদ খান, মেহেদী হাসান সাটিল এবং এসএম মুনসুর মুসা। সহকারী পুলিশ সুপার হিসেবে রয়েছেন ইসতিয়াক আহমেদ। পরিদর্শক পদমর্যাদায় আছেন সঞ্জয় কুমার দাস, মনির উজ্জামান, রাকিবুজ্জামান ও শফিকুল ইসলাম। এছাড়াও আছেন সার্জেন্ট সৈয়দ মাসুদুর রহমান ও পান্না আক্তার, উপ-পরিদর্শক নূরে এ আফসানা ও কাজল রেখা এবং কনস্টেবল মিত্তাহুল জান্নাত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত