ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘হারমনি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন। এটি বৃটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা। অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে তিনি আগামী ১০ জুন লন্ডন সফরে যাচ্ছেন।
ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজা চার্লস তৃতীয় তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেবেন। এরপর ১৩ জুন তিনি দেশে ফিরবেন।
এই অ্যাওয়ার্ডটি ২০২৪ সালে প্রবর্তন করে দ্য কিংস ফাউন্ডেশন। প্রথমবারের মতো এই সম্মাননা পান জাতিসংঘের সাবেক মহাসচিব ও দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন। গত ১১ জুন তিনি রাজা চার্লসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন জানান, বিভিন্ন বিভাগে অ্যাওয়ার্ড দিলেও ‘হারমনি অ্যাওয়ার্ড’টিকে তারা অত্যন্ত বিশেষ সম্মাননা হিসেবে বিবেচনা করে।
ড. ইউনূসের এই সফরে সরকারি পর্যায়ে কিছু দ্বিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে। ১০ জুন তিনি লন্ডন পৌঁছাবেন এবং সফরের তৃতীয় দিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন। ওইদিনই তার সঙ্গে রাজা চার্লসের সৌজন্য সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে। সফরের প্রথম, দ্বিতীয় এবং শেষ দিনের কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী, অন্যান্য রাজনৈতিক নেতা, কমনওয়েলথ মহাসচিব-সহ বিভিন্ন পর্যায়ে বৈঠকের জন্য যোগাযোগ চলছে।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য হবে ড. ইউনূসের একাদশ বিদেশ সফরের গন্তব্য। গত ১০ মাসে তিনি ১০টি দেশ সফর করেছেন। তার সর্বশেষ সফর ছিল মে মাসের শেষ দিকে, জাপানে ‘নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া’-তে অংশ নিতে। সেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী