ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যা জানা গেলো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সূচি নিয়ে
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। আজ শনিবার (১ জুন) থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ছুটি শুরু হয়েছে। তবে ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি হওয়ায়, কার্যত ২৯ মে থেকেই এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
মাধ্যমিক ও ভোকেশনাল ছুটিমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে শুরু হয়েছে যা ১ জুন থেকে, ১৯ জুন পর্যন্ত চলবে। ২০ জুন বিদ্যালয় খোলার কথা থাকলেও ওইদিন শুক্রবার হওয়ায় ক্লাস শুরু হবে ২২ জুন থেকে।
কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একইসঙ্গে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায়, এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে ২২ জুন থেকে।
মাদরাসায় সবচেয়ে বেশি ছুটিসরকারি ও বেসরকারি আলিয়া মাদরাসা, ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোর ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। ফলে তাদের সর্বোচ্চ ২৫ দিনের ছুটি হচ্ছে। পূণরায় পাঠদান শুরু হবে ২৬ জুন থেকে।
প্রাথমিক ও কলেজে ভিন্ন সময়সূচি৩ জুন থেকে দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে, চলবে ২৩ জুন পর্যন্ত। যথারীতি ২৪ জুন থেকে ক্লাস শুরু হবে।
সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ১২ জুন পর্যন্ত। কলেজগুলোতে পাঠদান শুরু হবে ১৩ জুন থেকে।
ছুটিতে বৈচিত্র্য২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, এবার ছুটির সময়সীমায় রয়েছে বৈচিত্র্য। কোনো প্রতিষ্ঠানে ১০ দিনের মতো ছুটি থাকলেও, কোনো প্রতিষ্ঠানে ছুটি ২৩ দিন ছাড়িয়েছে যা পাচ্ছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?