ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শাহজালাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ৩৯৫তম সভা বুধবার (২৯ মে) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ। তিনি ব্যাংকের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সভায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিনিয়োগ প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক প্রসার আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ শাহিদ, আব্দুল হালিম, আকার উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মোশিউর রহমান চমক, জাবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিকল্প পরিচালক মোহাম্মদ মুসলেহ উদ্দিন খান ও মোহাম্মদ মসুদ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ এবং মো. রিয়াজুল করিম।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদ এবং কোম্পানি সেক্রেটারি মো. আবুল বাশার অংশগ্রহণ করেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)