ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিকের মুনাফায় নজরকাড়া প্রবৃদ্ধি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফায় আশাতীত পতনের মধ্যে ঢাকা ব্যাংক ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে। ব্যাংকটি জানিয়েছে, পরিচালন আয় বৃদ্ধির কারণে এই সময়ে তাদের নিট মুনাফা বেড়েছে।
গতকাল প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ব্যাংক প্রথম প্রান্তিকে ৮৪ কোটি ৬৩ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে এই মুনাফার পরিমাণ ছিল ৭৬ কোটি ৫০ লাখ টাকা।
এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৮৪ পয়সায়, যা আগের বছর ছিল ৭৬ পয়সা টাকা।
তবে ২০২৪ অর্থবছর শেষে ব্যাংকটির মোট নিট মুনাফা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৮ কোটি ১৩ লাখ টাকায়। ২০২৩ সালে এই পরিমাণ ছিল ১৬৬ কোটি টাকা।
২০২৪ সালে ঢাকা ব্যাংকের বার্ষিক ইপিএস কমে দাঁড়ায় ১ টাকা ২৭ পয়সা, যা ২০২৩ সালে ছিল ১ টাকা ৬৬ পয়সা।
২০২৪ অর্থবছরের জন্য ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক শেয়ার দেওয়ার সুপারিশ করেছে।
ব্যাংকটি জানিয়েছে, প্রস্তাবিত স্টক শেয়ার মূলত বেসেল-থ্রি কাঠামোর আওতায় মূলধন ভিত্তি শক্তিশালী করতে এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করা হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)