ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
হঠাৎ রাজউকে দুদকের অভিযান
ডুয়া নিউজ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে (রাজউক) অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (১ জানুয়ারি) বেলা ১টার দিকে রাজউকের প্রধান কার্যালয়ের পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে অভিযান পরিচালনা করছেন দুদকের ৬ সদস্যের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের একাধিক কর্মকর্তা। তারা বলেন, হঠাৎ করে রাজউকে প্রবেশ করেন দুদকের কর্মকর্তারা। প্রথমেই তারা যায় রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্প কার্যালয়ে, সেখানে তারা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন।
বিগত সরকারের আমলে পূর্বাচল আবাসিক প্রকল্পে বেশ কিছু প্লট বরাদ্দ দিয়েছে, যা নিয়ে নানা অভিযোগ রয়েছে। সেখানে বেশ কিছু নথিপত্র খুঁজে দেখছে দুদক।
জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৬ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই আজ রাজউকে অভিযানে গেল দুদক।
অবৈধ উপায়ে প্লট বরাদ্দ নেওয়া ৬ জন হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান