ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাপ্তাহিক শীর্ষ দর বৃদ্ধির তালিকায় বেশিরভাগই প্রকৌশল খাতের কোম্পানি
বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রকৌশল খাতের বেশ কিছু প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। মন্দাবাজারেও এ খাতের বেশ কিছু শেয়ারে ইতিবাচক গতি লক্ষ করা গেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে বৃদ্ধির শীর্ষ তালিকায় যদিও সবচেয়ে বেশি দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারে, তবে তালিকায় শক্ত অবস্থানে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম, এসআলম কোল্ড রোল্ড স্টিল, এটলাস বিডি, রেনউইক যজেনশ্বর। যেগুলো দর বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের নজর কেড়েছে।
আলোচ্য সপ্তাহে মিডল্যান্ড ব্যাংকের দর বেড়েছে ১৩.৩৯ শতাংশ। আগের সপ্তাহে প্রতিষ্ঠানটির সর্বশেষ দর ছিল ২৩ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহে সর্বশেষ দর দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০৩ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহে সর্বশেষ দর দাঁড়িয়েছে ২২৮ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৪ টাকা ২০ পয়সা বা ১১.৮৭ শতাংশ।
দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহে সর্বশেষ দর দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ১১.৪৮ শতাংশ।
এছাড়া, বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে এসআলম কোল্ড রোল্ডের ৯.৭৪ শতাংশ, আইসিবির ৯.৬৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৮.৬৪ শতাংশ, এটলাস বিডির ৮.৬৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭.৬৪ শতাংশ, ফারইস্ট ফ্যান্সের ৭.৩২ শতাংশ এবং রেনউইক যজেনশ্বরের ৭.০৭ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)