ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নতুন কর্মসূচির ঘোষণা দিল সচিবালয়ের কর্মচারীরা
'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫' বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানিয়েছেন, আগামী রবি ও সোমবার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করবেন।
বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘণ্টার কর্মবিরতি শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম।
এসময় নুরুল ইসলাম বলেন, দাবি আদায়ে আগামী রোববার তিনজন উপদেষ্টা তথা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে স্মারকলিপি দেবেন। তিনি আরও বলেন, সোমবার (২ জুন) দুজন উপদেষ্টা তথা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে স্মারকলিপি দেবেন তারা।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করার ঘোষণা বুধবার দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
একই সঙ্গে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে একই সময়ে এই কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানায় ঐক্য ফোরাম।
দাবি পূরণ না হলে ৩১ মে’র পর থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে বুধবার জানান ঐক্য ফোরামের নেতারা।
ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন ঐক্য ফোরামের আরেক কো-চেয়ারম্যান বাদিউল কবির।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করে। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা গত শনিবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী