ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বড় পতনেও আশা জাগাল দুর্বল মৌলের ৮ শেয়ার
আজ বুধবার (২৮ মে) সপ্তাহের পঞ্চম কর্মদিবসে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০২০ সালের ১১ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৪ বছর সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। আজ লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৩টির। যার মধ্যে শীর্ষ ১০টির মধ্যে ৮টিই ছিল দুর্বল মৌলের বা ‘জেড’ ক্যাটাগরির। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সুরিদ ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স বিডি, সেন্ট্রাল ফার্মা, ডেল্টা স্পিনার্স, অ্যাকটিভ ফাইন, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং রিংশাইন টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৬.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৪.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায় এবং তৃতীয় সর্বোচ্চ ফ্যামিলিটেক্স বিডির দর ১০ পয়সা বা ৪.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৩০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মার ৪০ পয়সা বা ৪.০৪ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ২০ পয়সা বা ৩.৭০ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ৩০ পয়সা বা ৩.৬৬ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১০ পয়সা বা ৩.১২ শতাংশ এবং রিংশাইন টেক্সটাইলের ১০ পয়সা বা ৩.১২ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে