ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বার্জারের রাইট শেয়ার প্রস্তাব অনুমোদিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় প্রতিষ্ঠানটির রাইট শেয়ারে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, বার্জার পেইন্টস ১:১ অনুপাতে মোট ২৭ লাখ ২৮ হাজার ১১১টি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হলেও এতে ১ হাজার ১০০ টাকা প্রিমিয়াম যুক্ত হয়ে ইস্যু মূল্য নির্ধারিত হয়েছে ১ হাজার ১১০ টাকা। এই প্রক্রিয়ায় কোম্পানিটি মোট ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে।
তবে রাইট শেয়ারের এই সুযোগটি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য থাকবে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও যেসব শেয়ারহোল্ডারের হাতে ৫ শতাংশ বা তার বেশি শেয়ার রয়েছে, তারা এই রাইট সুবিধা পাবেন না।
বার্জার পেইন্টসের এই রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। রাইট শেয়ার থেকে সংগৃহীত অর্থ ইকোনমিক জোনে বার্জারের নিজস্ব প্লটে তৃতীয় উৎপাদন কারখানা নির্মাণে ব্যয় করা হবে বলে জানা গেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)