ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনভেস্টরস প্রটেকশন ফান্ড পাবে গ্রাহক সেবা হিসাবের ২৫ শতাংশ সুদ
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ ‘স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে’ জমা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৭ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে ব্যাংকে থাকা অব্যবহৃত অর্থের বিপরীতে অর্জিত সুদ আয়ের এক-চতুর্থাংশ অংশ স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে জমা দিতে হবে। বাকি ৭৫ শতাংশ অংশ ব্রোকাররা তাদের নিজস্ব খাতে ব্যবহার করতে পারবে।
ব্রোকারেজ হাউজগুলো সাধারণত বিনিয়োগকারীদের অর্থ সমন্বিত গ্রাহক হিসাবে সংরক্ষণ করে, যা থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যবহৃত অর্থের উপর ব্যাংক সুদ প্রদান করে থাকে। এতদিন পর্যন্ত এই পুরো সুদ আয় ব্রোকাররাই গ্রহণ করত।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সেই সুদের একটি নির্দিষ্ট অংশ বিনিয়োগকারীদের সুরক্ষায় ব্যবহৃত হবে, যা বাজারে আস্থা বাড়াতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিনিয়োগকারী স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)