ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ধারাবাহিক পতনে শেয়ারবাজারে অশনিসংকেত, ধৈর্য ধরার পরামর্শ
দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের ধারা যেন কিছুতেই থামছে না। চলতি সপ্তাহে টানা চার কার্যদিবস ধরে সূচক নিম্নমুখী রয়েছে। বাজার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ, সিদ্ধান্ত ও বৈঠকের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না; বরং দরপতন যেন প্রতিদিনের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা লেনদেনে মারাত্মক সঙ্কটে পড়েছেন। কারণ সময় যত গড়াচ্ছে লোকসানের মাত্রা ততই বাড়ছে। শেয়ারবাজারে যেন অশনিসংকেত অনিবার্য হয়ে দেখা দিচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, ধারাবাহিক পতনের কারণে দেশের শেয়ারবাজারে অশনিসংকেত দেখা দিচ্ছে। বাজার সংশ্লিষ্টরা এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। তাদের আশাবাদ ইতিমধ্যে বাজার সংশ্লিষ্ট মহলে কিছু ইতিবাচক পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ করার ইস্যুগুলো জরুরীভাবে আলোচিত হচ্ছে, যার বাস্তবায়ন ও প্রভাব ঈদের পর পড়তে পারে।
এছাড়া, আসন্ন কোরবানির ঈদকে ঘিরে অনেক বিনিয়োগকারী এখন শেয়ার কিনতে আগ্রহী না হয়ে বিক্রির দিকেই ঝুঁকছেন। ফলে বাজারে বিক্রির চাপ বেড়ে যাচ্ছে, আর সেটাই সূচক কমার একটি বড় কারণ। তবে ঈদের পর এই প্রবণতা কমে আসবে এবং বাজার ঘুরে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (২৭ মে) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮.১৩ পয়েন্টে। এছাড়া, ডিএসইএস সূচক ৮.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪.৪৩ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ১৭.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২৪.১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। যার মধ্যে ৮৩টির দর বেড়েছে, ২৩৭টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি।
ডিএসইতে আজ মোট ২৭২ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৮২ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ ১৬ হাজার টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫.৪২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫২.৭৯ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)