ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কোম্পানি রিপোর্ট তৈরিতে আর্থিক বিবরণী জ্ঞান অপরিহার্য
কোম্পানির আর্থিক বিবরণী একটি জটিল ও সংবেদনশীল বিষয়। এই বিষয়ে সঠিক ধারণা না থাকলে নির্ভুল ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আর্থিক খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, অর্থনৈতিক ও শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিবেদকদের কোম্পানির আর্থিক প্রতিবেদন সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফরেনসিক এনালাইসিস অব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর তোপখানা রোডে বিআইসিএমের মাল্টিপারপাস হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার সঞ্চালনায় ছিলেন বিআইসিএমের প্রভাষক ফাইমা আক্তার। এতে বক্তব্য রাখেন বিআইসিএমের ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুছ সালেহীন, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী। প্রশিক্ষণ প্রদান করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও মো. আদনান আহমেদ।
নাজমুছ সালেহীন বলেন, এই ধরনের যৌথ কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াবে এবং তথ্যবহুল ও মানসম্মত প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে।
সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া বলেন, ফরেনসিক এনালাইসিস সম্পর্কে ধারণা না থাকলে সংবাদে ভুল হবার ঝুঁকি থেকে যায়। এই প্রশিক্ষণ পেশাগত মানোন্নয়নে সহায়তা করবে।
সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। সে লক্ষ্যেই সিএমজেএফ কাজ করে যাচ্ছে। আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ অর্থনৈতিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ—এ বিষয়ে জানার কোনো বিকল্প নেই।
বক্তারা বলেন, এই কর্মশালা অংশগ্রহণকারী সাংবাদিকদের তথ্য বিশ্লেষণের দক্ষতা বাড়াবে এবং শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)