ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সীমান্তে গু-লি-র পর ড্রোন উড়াচ্ছে বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির ঘটনার পর এবার সেখানে ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ড্রোন উড়তে দেখা যায় বলে নিশ্চিত করেছেন ওই এলাকার বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া।
এর আগে একই দিন ভোরে রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্তে বিএসএফ সদস্যরা ৪ রাউন্ড গুলি ছোড়ে। জানা গেছে, ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশ সীমান্তে পুশইন করার চেষ্টা করেন। তারা আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭ এর ১ সাব এলাকার শূন্যরেখায় নিয়ে গেলে বিজিবি তাদের আটকে দেয়।
এ সময় বিএসএফ বিজিবিকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৪ রাউন্ড গুলি ছোড়ে। উত্তেজনার কারণে বিজিবি সদস্যরা শূন্যরেখায় অবস্থান নেন। খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ীসহ আশপাশের গ্রামের সাধারণ মানুষও সীমান্তে এসে উপস্থিত হন।
সীমান্তে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত