ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ের ক্যু সম্পর্কে হাসনাতের সতর্কতা
বাংলাদেশ সচিবালয় 'জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার এক ক্যান্টনমেন্ট' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে সচিবালয়ে নানা ইস্যুতে আন্দোলন অব্যাহত রয়েছে। সর্বশেষ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের একটি আইনের বিরোধিতা করে বিক্ষোভ করছেন। আইনটি বাতিল করা না হলে তারা সরকারকে সহযোগিতা না করার ঘোষণা দিয়েছেন।
সচিবালয়ের কর্মচারীদের চলমান এই বিক্ষোভকে 'ক্যু' বলে মনে করছেন হাসনাত। এমন পরিস্থিতিতে সচিবালয়ের ক্যু নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন তিনি।
সোমবার (২৭ মে) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।‘
এ পোস্টে তিনি জনগণকে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি