ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে ঢুকে বিএসএফের অপতৎপরতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে এলাকাবাসী লাঠি হাতে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা পিছু হটে। এর আগে তারা ওই যুবককে হাত-পা বেঁধে সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়। অপরদিকে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকের ছয়টি গরু নিয়ে যায়।
আজ সোমবার (২৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুরের জীমনাল ৮১৮ নং মেইন পিলার দিয়ে বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ওই মানসিক যুবককে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
এ বিষয়ে বিজিবি ও স্থানীয়রা জানায়, ‘পাটগ্রাম উপজেলার রহমানপুর জীমনাল সীমান্ত দিয়ে অবৈধভাবে এক মানসিক রোগীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী এগিয়ে গেলে বিএসএফের সঙ্গে বাংলাদেশীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে বাংলাদেশীরা লাঠি হাতে নিয়ে ভারতীয় বিএসএফের সামনে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিএসএফ ওই মানসিক রোগীকে সীমান্তের শূন্যরেখায় হাত পা বেঁধে ফেলে রেখে যায়। এর কিছুক্ষণ পর বাংলাদেশী ছয়টি গরু বাংলাদেশের অংশে বাঁধা থাকলে বিএসএফ তা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর সীমান্ত জুড়ে উত্তেজনা দেখা দেয়।’
সীমান্তের এক বাসিন্দা বলেন, “বাংলাদেশের অংশে ছয়টি গরু ঘাস খাওয়ার জন্য বাঁধা থাকলে আমার গরুসহ বিএসএফ তা ধরে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় বিজিবিকে জানানো হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, “বিএসএফ যাতে অবৈধভাবে পুশইন করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা পাহারা বসিয়েছি।”
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, “বিএসএফ একজনকে পুশইন করার চেষ্টা করে। পরে ওই মানসিক ভারসাম্যহীন যুবকের হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রেখে যায় তারা। এ সময় বিএসএফ সদস্যরা জোরপূর্বক বাংলাদেশে ঢুকে ছয়টি গরু ধরে নিয়ে যায়।”
এ বিষয়ে তিস্তা ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুসাহিদ মাসুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)