ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবি ভর্তিতে যেভাবে সুবিধা পাবে জুলাইয়ে আহত-শহীদ পরিবারের সদস্যরা
জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের ভর্তি পরীক্ষায় বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই বিশেষ সুবিধা কি- এটা নিয়ে জানার চেষ্টা করেছে ডুয়া নিউজ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করে তাহলে অন্যান্য কোটার মতো কোটা সুবিধায় ভর্তি হতে পারবে। অন্যান্য কোটার মতো এটা কোটা হিসেবে বিবেচিত হবে এবং পাশ করে কোটার জন্য আবেদন করতে হবে। তাহলে কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবে তারা।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান ডুয়া নিউজকে বলেন, এই কোটা সুবিধা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে হয়েছে। শুধুমাত্র এই বছরের জন্য তারা কোটা সুবিধা পাবেন। এর বাইরে আর সুযোগ থাকবে না।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন। এটি শুধুমাত্র চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রদান করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি