ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
সরকারি কর্মচারীদের দাবি–দাওয়া পর্যালোচনায় কমিটি পুনর্গঠন
সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার উদ্দেশ্যে সরকার সংশ্লিষ্ট স্থায়ী কমিটি পুনর্গঠন করেছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে রোববার সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সরকার কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে গঠিত পর্যালোচনা কমিটি পুনর্গঠনের ঘোষণা দিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠন করা কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। কমিটির সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা-১ অধিশাখা), যুগ্ম সচিব (বিধি-১ অধিশাখা), যুগ্ম সচিব (মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়োগ ও নব নিয়োগ অধিশাখা), যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) এবং মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একজন করে প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়)। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সচিবালয় ও কল্যাণ অধিশাখা)। কমিটি প্রয়োজনীয় সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
এই কমিটি সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়া পর্যালোচনা করে মতামত ও সুপারিশ প্রদান করবে। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে এবং প্রয়োজনবোধে কর্মচারীদের যথোপযুক্ত সংখ্যক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা