ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বেড়েছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের করা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে। ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা ছিল। তবে কমিশনগুলো সময় বাড়িয়ে নিয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ সংস্কার কমিশনের আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।
নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, আগামী ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়া হবে।
অপরদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, গত ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।
এদিকে, আগামী ৭ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিবেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান