ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিপিসির আশ্বাসে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার
ডুয়া ডেস্ক: তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
রোববার (২৫ মে) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন এবং পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির সব কার্যক্রম স্থগিত ছিল। এতে ঢাকাসহ সারা দেশে পেট্রোল পাম্প কার্যত অচল হয়ে পড়ে এবং যানবাহন চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিভিন্ন স্থান থেকে অভিযোগ উঠে, হঠাৎ এই ধর্মঘটের ফলে অনেকেই সময়মতো হাসপাতাল, পরীক্ষা কেন্দ্র বা কর্মস্থলে পৌঁছাতে পারেননি।
এদিকে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবি সমাধানের আশ্বাসের ভিত্তিতেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান