ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
৮০ ঘন্টা পর উপাচার্যের হাতে অনশন ভাঙলেন ৩ ছাত্রনেতা
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রায় ৮০ ঘন্টা ধরে অনশনরত তিন ছাত্র নেতা অনশন ভেঙেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের আশ্বাসের পর তারা অনশন ভাঙেন।
শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাবির ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান উপাচার্য। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে, এদিন বিকেলে অনশনরতদের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি পূরণের আশ্বাস দেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আযহার আগেই ডাকসু নির্বাচনের জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান তিনি। তার এই আশ্বাসের ফলে অনশনরত তিন ছাত্রনেতা অনশন ভাঙতে রাজি হন।
তিন দফা দাবিতে গত বুধবার দুপুর সাড়ে বারোটায় ঢাবির ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। একই দিন সন্ধ্যায় ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম অনশনে বসেন। পরবর্তীতে ২২ মে সন্ধ্যায় তাদের সাথে অনশনে বসেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহবায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)