ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জাবিতে ছাত্র হল রুমে ছাত্রী, ভাইরাল ছবির তদন্তে কমিটি
ডুয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি রুমে ছাত্রী প্রবেশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ মে) ছবিটি ভাইরাল হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, ভাইরাল হওয়া ছবিতে থাকা ছাত্রী ইশরাত জাহান এবং শিক্ষার্থীরা হলেন এফ এম প্রত্যয়, আমিনুল ইসলাম, সামিদুল ইসলাম ও মো. রাশেদ। তারা সবাই বাংলা বিভাগের ২০২২-২৩ সেশনের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী।
ছাত্র আমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ১৮ অক্টোবর। আমাদের বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপে দ্বন্দ্ব ছিল। ইশরাতকে বাজে ভাষায় গালাগাল করা হয়েছিল কিন্তু তাতেও ক্ষোভ না মিটে ছবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে।”
ছাত্রী ইশরাত জাহান বলেন, “ছবিটি অনেক আগের—সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর ২০২৩ সালের। তখন হলটি অফিসিয়ালি চালু হয়নি। এমনকি কোনো নিরাপত্তা প্রহরীও ছিল না। অনেকেই তখন হলে ঢুকে ছবি তুলেছিল। আমি বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলাম, কিছুক্ষণ ছিলাম, পরে চলে এসেছি। এখন হঠাৎ করে পুরনো একটি ছবি ভাইরাল করে আমাকে টার্গেট করা হয়েছে। এটি নিছকই ব্যক্তিগত আক্রোশ বলে মনে করি।”
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ছাত্র হলে ছাত্রী প্রবেশ নিষিদ্ধ থাকলেও ইশরাত বলেন, “নিশ্চয়ই এটি আমার ভুল। তবে তখন হলে নিরাপত্তা ছিল না।”
ছবিতে থাকা শিক্ষার্থী সামিদুল ইসলাম জানান, “ঘটনাটি হল উদ্বোধনের দিনকার। ছাত্রী প্রবেশ দেখে আমরাও অবাক হয়েছিলাম। ধারণা করেছিলাম প্রথমদিন বিধায় কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। আমি এটি হল প্রশাসনের ব্যর্থতা হিসেবেই দেখি।”
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, “এটি হলে ঘটা ঘটনা হওয়ায় হল প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালার বাইরে কেউ কিছু করলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)