ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নতুন যা যুক্ত হলো বিসিএসের সিলেবাসে
ডুয়া ডেস্ক: স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের সিলেবাসে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং ৭ মার্চের ভাষণের মতো ঐতিহাসিক বিষয়বস্তুগুলো বাদ দেওয়া হয়েছে—এমনটাই দেখা গেছে সিলেবাস বিশ্লেষণে। অন্যদিকে নতুন করে যুক্ত করা হয়েছে জুলাই মাসের গণঅভ্যুত্থান এবং সংস্কার প্রস্তাব।
গতকাল বুধবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই সিলেবাস প্রকাশ করে। বিশ্লেষণে দেখা যায়, ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি’ অংশে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিষয়গুলোর পরিবর্তন প্রেক্ষাপট অনুযায়ী স্বাভাবিক হলেও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বিষয়গুলো বাদ পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই এটিকে সিলেবাস থেকে মুক্তিযুদ্ধকে ‘অগ্রাহ্য’ করার একটি কৌশল হিসেবে দেখছেন।
এসব পরিবর্তনের বিষয়ে সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘বিতর্ক এড়িয়ে যেতেই মূলত এ কৌশল নেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ৭ মার্চের ভাষণ নিয়ে প্রশ্ন থাকবে। তবে স্বাধীনতার ঘোষকসহ সমালোচনা হতে পারে এমন বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে। ৪৮তম বিসিএসের সিলেবাসের প্রতিফলন সাধারণ বিসিএসেও থাকবে বলে জানান তিনি।’
৪৭তম বিসিএস এবং ৪৮তম বিসিএসের সিলেবাস পর্যালোচনা করে দেখা গেছে, ৪৭ বিসিএসের সিলেবাসের বাংলাদেশ বিষয়াবলি অংশের ১ নম্বর পয়েন্টের নাম ছিল ‘বাংলাদেশের জাতীয় বিষয়াবলি’। সেখানে বিস্তারিত ব্যাখ্যায় বলা হয়েছে, ‘প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস: ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়-দফা আন্দোলন, ১৯৬৬; গণ অভুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।’
আর সদ্য প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএসের সিলেবাসে আগের সিলেবাসে থাকা বিষয়গুলো কৌশলে এড়িয়ে গিয়ে বাংলাদেশের জাতীয় বিষয়াবলি অংশে বলা হয়েছে, ‘বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস: আধুনিক যুগ (১৭৫৭ থেকে অদ্যাবধি)।’
বাংলাদেশ বিষয়াবলির পরবর্তী পাঁচটি পয়েন্ট আগের বিসিএসের সিলেবাসের মতো এক থাকলেও ৭ নম্বর পয়েন্ট পরিবর্তন করা হয়েছে। আগের সিলেবাসে এই পয়েন্টে ‘রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা’ সম্পর্কিত বিষয়গুলো ছিল।
৪৮তম বিশেষ বিসিএসের এই অংশে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা’ যোগ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু