ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
বাংলাদেশিদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে গেল ত্রিপুরার হোটেল মালিকরা
ডুয়া নিউজ: বাংলাদেশী নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁর ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশী পর্যটকরা। এমনিতেই ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশী পর্যটক আসার সংখ্যা তলানিতে নেমেছে।
হোটেল মালিকরা জানান, মেডিক্যালসহ অন্যান্য ভিসায় যারা ত্রিপুরায় আসছিলেন, এটিএইচআরওএ-এর নিষেধাজ্ঞার ফলে তারাও আসা বন্ধ করে দিয়েছেন। এতে ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।
অমিত দে নামের এক হোটেল কর্মকর্তা বলেন, আমাদের হোটেল মালিক সেপ্টেম্বর মাস থেকে আমাদের বেতন দিতে পারেন না। আগে হোটেলে পর্যটক জায়গা দিতে পারতাম না। এখন সপ্তাহে দুজনকেও পাওয়া যায় না। সিংহভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, আমাদের মতো সিংভাগ হোটেলই বন্ধ। এটিএইচআরওএ ভুল সিদ্ধান্ত থেকে সরে আসায় আমরা খুশি। আশা করি, খুব দ্রুত দুদেশের সবকিছু আগের মতো হয়ে যাবে।
এর আগে, চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএম)। বুধবার (০৪ ডিসেম্বর) কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক