ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি প্রশাসনের নির্দেশনা: গ্রাফিতি মুছলে নেওয়া হবে ব্যবস্থা
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন মেট্রো স্টেশনের পিলারে থাকা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি মুছাকে কেন্দ্র করে উত্তেজনার পর এবার জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্যাম্পাসের গ্রাফিতি বা লিখনগুলো মুছলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে বিষয়টি জানা যায়।
ঢাবির ভারপ্রাপ্ত এস্টেট অফিসার ফাতেমা বিনতে মোস্তফা স্বাক্ষরিত জরুরি এই নির্দেশনায় বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সনের পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ ৩৬ দিন শিক্ষার্থীদের দের উদ্যোগে দেয়াল জুড়ে স্বৈরাচার বিরোধী আ-ন্দোলন, গণহ-ত্যা নিদর্শন এবং শহিদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি নিদর্শন স্বরূপ গ্রাফিতি লিখনগুলো জরুরী ভিত্তিতে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।
এতে আরও বলা হয়, ছাত্র-জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ইতিহাস সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয়াল জুড়ে গ্রাফিতি বা লিখনগুলো কোনো ভাবেই মুছে ফেলা বা এর কোনো রূপ ক্ষতিসাধন করা যাবে না। কোনো কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো দেয়ালে এই গ্রাফিতি বা লিখন গুলো নষ্ট হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রশাসনিক আদেশ অমান্য করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?