ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাম্য হ-ত্যা-র বিচারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাদা দলের
ডুয়া নিউজ: সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এই সময়ের মধ্যে প্রকৃত খুনিকে বের করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়া ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।
আজ রোববার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্যকে হত্যা করা হয়েছে। সাম্য মারা যায়নি। সাম্য হত্যার আজকে পাঁচ দিন পূর্ণ হলো। আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি যদি সাম্য হত্যার প্রকৃত খুনিদের বাহির করা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কারো ব্যক্তি স্বার্থে কাজ করাবো না।
তিনি আরও বলেন, সাম্য হত্যার মোটিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটা গ্রুপ। এটা না ওটা, ওটা না এটা। আগে সাম্য হত্যার বিচার হবে, আগে এরেস্ট করা হবে, তারপর আমরা অন্য আলাপ করবো। এখানে প্রশাসনের দুয়েকজনের মধ্যে আমি দেখতেছি অন্য দিকে ডাইভার্ট করতে চাচ্ছে। এই মোটিভটা (সাম্য হত্যার বিচার) চেঞ্জ করা যাবে না। আগে সাম্য হত্যার বিচার হবে।
এসময় দু-মাস আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নিরাপদ করতে হবে৷ ফ্যাসিস্ট সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার মিছিল-মিটিংয়ের পার্কিং লট হিসেবে ব্যবহার করতো৷ সোহরাওয়ার্দী উদ্যানের ব্যবস্থাপনা ঢাবির কাছে হস্তান্তর করতে হবে, কারণ এখানে নানা ধরনের অপকর্ম হয়। এর দায়তো ঢাবি নিবে না। তাই এটাকে ঢাবির আন্ডারে আনা হোক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’