ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ
ডুয়া ডেস্ক: জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ লঙ্ঘনের অভিযোগে এক উপস্থাপিকার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আইনজীবীর দাবি, জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা তমা রশিদ বিভিন্ন টিকটকার ও বিনোদন জগতের ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান পরিচালনার সময় বারবার এমন ভাষা ব্যবহার করছেন, যা বাংলাদেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী।
আইনজীবীর ভাষ্যমতে, “জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর ধারা ৩.৬.৩ অনুযায়ী, শিশুদের মনস্তাত্ত্বিক, মানবিক ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন অশ্লীল, তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন ও সহিংসতামূলক অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে। তবে তমা রশিদ এই নিয়ম অমান্য করেছেন।”
তিনি আরও বলেন, “নীতিমালার ৩.৬.৫ ধারাতেও স্পষ্ট বলা আছে, কোনো ধরনের অশোভন উক্তি বা আচরণ কিংবা অপরাধীদের কার্যকলাপ প্রদর্শনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যা নতুন অপরাধ প্রবণতা তৈরির ঝুঁকি তৈরি করে। কিন্তু উক্ত উপস্থাপিকা তার অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে এমন শব্দচয়ন করে চলছে, যা অশ্লীলতা ও কুরুচিপূর্ণ আচরণের উৎসাহদাতা হয়ে উঠছে।”
বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে এসব অশ্লীল কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং দেশের সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন অবৈধ ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি। এর মাধ্যমে আমি নিশ্চিত করতে চাই যে, ভবিষ্যতে তিনি কোনোভাবেই অশ্লীল ভাষা ব্যবহার করে অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস