ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গা-জাবাসীর পাশে হলিউড তারকারা
ডুয়া ডেস্ক: গাজায় চলমান সহিংসতা ও ‘গণহত্যা’র বিরুদ্ধে চলচ্চিত্র অঙ্গনের নীরবতার প্রতিবাদ জানিয়ে একটি উন্মুক্ত চিঠিতে নতুন করে সংহতি প্রকাশ করেছেন হলিউডের জনপ্রিয় তারকারা। আয়োজকদের বরাত দিয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে এই চিঠিতে স্বাক্ষর করেছেন অভিনেতা জোয়াকিন ফিনিক্স, পেদ্রো পাসকাল, রিজ আহমেদ এবং পরিচালক গুইলারমো দেল তোরোসহ আরও অনেকে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই চিঠিতে ৩৭০ জনেরও বেশি অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্রকর্মী স্বাক্ষর করেছেন। তারা গাজায় ফাতিমা হাসুনা নামে এক ফটোসাংবাদিকের হত্যারও তীব্র প্রতিবাদ জানান। ফাতিমা ‘Put Your Soul in Your Hand and Walk’ নামক একটি তথ্যচিত্রে কাজ করেছিলেন, যা বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’
এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন কান চলচ্চিত্র উৎসবের বিচারকমণ্ডলীর বর্তমান সভাপতি, খ্যাতনামা ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশও। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিনোশ বলেন, “সে (ফাতিমা) আজ আমাদের সঙ্গে এখানে থাকার কথা ছিল।”
তিনি আরও জানান, “ফাতিমা তথ্যচিত্রটি কান-এ নির্বাচিত হওয়ার খবর জানার পরদিনই পরিবারের আরও ১০ সদস্যসহ ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান।”
এছাড়াও উন্মুক্ত প্রতিবাদপত্রে যুক্ত হয়েছেন হলিউডের পরিচিত মুখ রুনি মারা, মার্কিন স্বাধীন চলচ্চিত্র পরিচালক জিম জারমাশ এবং ‘লুপিন’ সিরিজের জনপ্রিয় অভিনেতা ওমর সি।
এছাড়া প্রতিবাদপত্রটিতে স্বাক্ষর করেছেন ‘শিন্ডলারস লিস্ট’ খ্যাত রেইফ ফাইনস, রিচার্ড গিয়ার, মার্ক রাফালো, গাই পিয়ার্স, সুসান সার্যান্ডন, হাভিয়ের বারডেম, পরিচালক ডেভিড ক্রোনেনবার্গ, পেদ্রো আলমোডোভার, আলফোনসো কুয়ারন ও মাইক লির মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা। তারা বলেন, “আমরা লজ্জিত যে আমাদের শিল্পজগত গাজায় ইসরায়েলি অবরোধ নিয়ে মুখ খুলছে না।”
এই প্রতিবাদপত্রটি এমন এক সময়ে এসেছে যখন গাজায় প্রতিদিনই বহু মানুষ নিহত হচ্ছেন। শুধু বৃহস্পতিবারই ১২০ জন এবং শুক্রবার মধ্যরাতের পর থেকে আরও ৫০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া সবমিলিয়ে ৫৩ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)