ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভারতের অভ্যন্তরে গো-লাগু-লি, নিহ’ত ১০
ডুয়া ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বন্দুকধারীদের মধ্যে ভয়াবহ গোলাগুলিতে ১০ জন নিহত হয়েছে। বুধবার (১৪ মে) আসাম রাইফেলস ইউনিট ও বন্দুকধারীদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, এখনো ওই অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের এক্স পোস্ট অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে অভিযান পরিচালনা করে আসাম রাইফেলস। এলাকাটি মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে।
অভিযানের সময় সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন ভারতীয় পর্যটক। ওই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে "অপারেশন সিঁদুর" চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালায় ভারতীয় সামরিক স্থাপনায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে, শেষপর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর