ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পতনের ধারায় ভর করছে বাজার, লেনদেনে ধস
ডুয়া নিউজ : টানা দরপতনের ফলে অস্থির হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। বিনিয়োগকারীদের আস্থা সংকটে পড়ে বাজারে তৈরি হয়েছে ব্যাপক বিক্রির চাপ। আজ বুধবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার নিচে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম নিম্নমুখী লেনদেনের দিন।
দিনের শুরুতেই সূচকে দেখা যায় নেতিবাচক প্রবণতা। সকাল থেকেই অধিকাংশ শেয়ারে বিক্রির চাপ থাকায় সূচক ক্রমাগত নিচের দিকে নেমে আসে। যদিও দিনের একাধিক সময়ে সূচক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তবে বিক্রির চাপের কারণে তা ধরে রাখা যায়নি। শেষ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৭ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৮৩৫.৬০ পয়েন্টে।
লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, আজ মোট ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকা থেকে প্রায় ৫০ কোটি টাকা কম। আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬১টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯১.২৭ পয়েন্টে।
বিশ্লেষকরা বলছেন, বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ না বাড়লে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর হস্তক্ষেপ না থাকলে দরপতনের এই ধারাবাহিকতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন কিছুটা বেড়েছে। আজ সিএসইতে মোট ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৭ কোটি ৬৭ লাখ টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
লেনদেনে অংশ নেওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২৭টির, এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৭১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৪.৮৭ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ৩৬.৯৩ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)