ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ সীমান্তে ৩০০ জনকে জড়ো করেছে বিএসএফ
ডুয়া ডেস্ক: খাগড়াছড়ি সীমান্তের ওপারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ২০০ থেকে ৩০০ জনকে বাংলাদেশে পুশইনের জন্য জড়ো করেছে। তবে সীমান্তে বাংলাদেশের নজরদারি জোরদার থাকায় তা এখনও সম্ভব হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার (১২ মে) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের নবম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি জানান, গত ৭ থেকে ৯ মে’র মধ্যে বিএসএফ ২৮০ জনকে বাংলাদেশে পুশইন করেছে। এই সংখ্যা রোহিঙ্গাসহ বিভিন্ন জনগোষ্ঠীর, যাদের খাগড়াছড়ির পানছড়ি, জামিনী পাড়া, খেদাছড়া, মৌলভীবাজার, কুড়িগ্রামের রৌমারী চর এবং সুন্দরবনের দুর্গম মান্দারবাড়িয়া দ্বীপ দিয়ে প্রবেশ করানো হয়।
সুন্দরবনে ৭৮ জনকে ফেলে যাওয়া
সাতক্ষীরার শ্যামনগরের মান্দারবাড়িয়া এলাকায় বিএসএফ ফেলে যাওয়া ৭৮ জনকে উদ্ধার করে রোববার রাত ১১টায় শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড। বন বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার রাতে তাদের মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে কাকা-দোবেকী ক্যাম্পে নিয়ে আসা হয়।
পুশইন হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, তারা গুজরাটের সুরাট বস্তিতে বহু বছর ধরে কাজ করতেন। অনেকেই প্রায় ৩০ থেকে ৩৭ বছর ধরে ভারতে ছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় এবং বাংলাদেশি হিসেবে শনাক্ত করায় ২৬ এপ্রিল তাদের চোখ বেঁধে বিমান ও কার্গোতে করে সুন্দরবনের নদীচরে ফেলে দেয় বিএসএফ। তারা শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
তাদের অনেকের স্ত্রী ও সন্তান এখনো ভারতে অবস্থান করছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, কোস্ট গার্ডের মাধ্যমে থানায় হস্তান্তর করা ৭৮ জনের মধ্যে তিনজনের কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ৭৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে সোমবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন