ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
৫ জেলায় হচ্ছে বজ্রপাত; সন্ধার মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস
ডুয়া ডেস্ক: দেশের পাঁচটি জেলায় তীব্র বজ্রপাত ঘটছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে ঘরের বাইরে বের হয়ে শিলা কুড়াতে নিষেধ ও সতর্কতা জারি করেছে সংস্থাটি।
আজ রবিবার (১১ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘আজ দুপুর ৩টা ৪০মিনিটের বজ্রপাতের পর্যবেক্ষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ জেলার কিছু জায়গায় তীব্র বজ্রপাত সংঘটিত হচ্ছে।’
বজ্রঝড়ের সময় দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এমন পরিস্থিতিতে ঘরের বাইরে গিয়ে শিলা কুড়াতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে সংস্থাটি জানিয়েছিল, দেশের তিনটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
রোববার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, ‘আজ দুপুর ৩টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি