ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের গুলি, ১২ নেতা আহত
ডুয়া নিউজ: চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর একটি প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জামায়াতের দুই নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয়। জুমার নামাজের পরপরই নেতাকর্মীরা স্কুল মাঠে জড়ো হতে থাকেন। এ সময় হঠাৎ করে ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে অতর্কিতে গুলি চালায়।
গুলিতে জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম আহত হন। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ আরও অন্তত ১০ জন আহত হন। পরে সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ সাত থেকে আটজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলী বলেন, “স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা হামলা করে। তারই প্রতিবাদে আজকের সমাবেশ ছিল। কিন্তু সন্ত্রাসীরা গুলি চালিয়ে তা পণ্ড করে দেয়।”
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ জামায়াত নেতাদের পুলিশ উদ্ধার করেছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি