ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন নতুন আইজিপি
ছাত্র-জনতার আন্দোলনে প্রতিটি শহীদ পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জুলাই-আগস্টে পুলিশের কর্মকাণ্ডের জন্য দুঃখও প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি নিহত পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান তিনি।
নতুন আইজিপি ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থরক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইনভঙ্গ করেছেন। বাহারুল আলম বলেন, আইনি সেবাপ্রত্যাশী জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। অপরাধ সংঘটিত হলে পুলিশ কাজ করবে, তল্লাশি চালাবে।
অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে নতুন আইজিপি বলেন, ‘পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে এই বাহিনী প্রকৃত অর্থেই জনবান্ধব হয়ে উঠবে বলে বিশ্বাস করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ