ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মহাসমাবেশ : যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বড় সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশ উপলক্ষে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পূর্ব পাশে সার্ক ফোয়ারার সামনে ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ চলছে।
শুক্রবার সকাল ১০টার দিকে দেখা যায়, পাঁচটি ট্রাক একত্র করে সামিয়ানা টানিয়ে সমাবেশের মঞ্চ প্রস্তুত করছেন শ্রমিকরা। এরই মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে নিয়েছে।
এনসিপির পক্ষ থেকে বৃহস্পতিবার রাত থেকেই যমুনার সামনে আওয়ামী লীগ বিরোধী অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যমুনার প্রধান ফটকের সামনে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, সবার জন্য উন্মুক্ত এই জমায়েতে দল-মতের ঊর্ধ্বে থেকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। জুমার নামাজের পর সেখানে ব্যাপক জনসমাগম হবে। আজ দেখা যাবে, জনগণ কী চায়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি