ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
ফের গোলাগুলি শুরু, সীমান্তে উত্তেজনা তুঙ্গে
ডুয়া ডেস্ক: ভারতের সামরিক ঘাঁটি ও শহরগুলোর ওপর পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এলাকায় আবারও উত্তেজনা চরমে উঠেছে। শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উরিতে পাকিস্তানি সেনারা গোলাগুলি শুরু করে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও।—খবর এনডিটিভি
ভারতীয় গণমাধ্যম জানায়, পাকিস্তানের আগেরদিনের গোলাবর্ষণে ১৬ জন নিহত হন। এর প্রেক্ষিতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। শ্রীনগর, জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন ‘ব্ল্যাকআউট’ চলছে। বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলা ও রাজস্থানের বিকানের, জোধপুর ও বর্মের এলাকায় রাতভর বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি মূল্যায়নে তিনি জম্মু যাচ্ছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর পাকিস্তান রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের বিভিন্ন শহরে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে, তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেগুলো প্রতিহত করে। বিশেষ করে জম্মু, পাঠানকোট ও উদমপুরের সামরিক ঘাঁটিগুলো ছিল মূল লক্ষ্য।
এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে সফল অভিযানে অংশ নিচ্ছে ভারতীয় নৌবাহিনী। সূত্র জানায়, পাল্টা আঘাতে বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, শিমলা, জোধপুর, জম্মু ও পাঠানকোট।
পাঞ্জাব সরকার সীমান্তবর্তী ছয়টি জেলায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। চণ্ডীগড় ও রাজস্থানের শিক্ষাপ্রতিষ্ঠানেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির ডিপিএস আর কে পুরম ও ডিপিএস মথুরা রোড স্কুলও আজ বন্ধ রয়েছে।
ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে ধর্মশালায় অনুষ্ঠিতব্য আইপিএল ম্যাচ—পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস—বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থায় দিল্লিতে আনা হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “এটা আমাদের দায়িত্ব নয়। এটি এমন একটি সংঘাত, যার ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই এবং এতে যুক্ত হওয়ার প্রয়োজনও নেই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ