ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগ নিষিদ্ধ চেয়ে বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমায় বড় জমায়েতের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জমায়েতটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে। তিনি দল-মত নির্বিশেষে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান আন্দোলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন হাসনাত। পরবর্তীতে সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”
জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয় হাসনাতের নেতৃত্বে। পরে সেখানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য ছাত্রনেতারাও।
রাত গভীর হতে থাকলেও আন্দোলনে যোগ দেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রাত একটার পর ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, দেড়টার দিকে এবি পার্টির কর্মীরা এবং দুইটার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা বিক্ষোভস্থলে উপস্থিত হন।
রাত ২টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আজ নয় মাস পরও সেই দাবি বাস্তবায়িত হয়নি, তাই আবার রাজপথে নামতে হয়েছে।”
শুক্রবার সকাল আটটার দিকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ কর্মী বিক্ষোভে যোগ দেন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে ছাত্র-জনতাই ক্ষমতায় বসিয়েছে। আজ সেই ছাত্র-জনতাই বলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দুপুরের আগেই সকল রাজনৈতিক দলকে নিয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি