ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আইভী গ্রেফতার, উত্তেজনা
ডুয়া ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে শুক্রবার (৯ মে) ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি এবং ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল আইভীর বাড়িতে অভিযান চালায়। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং চুনকা কুটিরের চারদিকের রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি দিয়ে অবরুদ্ধ করে দেয়। আশপাশের মসজিদে মাইকিং করে লোকজনকে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গ্রেফতারের আগে ডা. আইভী বলেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণে যদি আমার শাস্তি হয়, তবে আমি তা মাথা পেতে নেব। আমি কোনো অন্যায় করিনি—না চাঁদাবাজি, না হত্যা। ত্বকী হত্যার মতো সময়েও আমি প্রতিবাদ করেছি, যখন কেউ মুখ খুলতো না। আমি মানুষের পাশে ছিলাম।”
তিনি আরও বলেন, “বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, নতুন সরকার এসেছে কিন্তু আমি তো অপরাধ করিনি। তাহলে কেন গ্রেফতার? আমি সরকারের কাছে এর জবাব চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি