ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার
ডুয়া ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় পরিচালিত এক অভিযানে প্রায় ৮ শতক জমি থেকে ১১টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ঝংকার মোড় সংলগ্ন সরকারি জমিতে একাধিক পক্ষ অবৈধভাবে দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
এ বিষয়ে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে দখলদাররা ভাড়া তুলছিল। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)