ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
সীমান্তের ৩২ জেলায় সতর্কতা
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা পুলিশের প্রতি সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত দিয়ে সন্ত্রাসী, চোরাচালানকারী বা অন্য কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়েও কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা ও বরিশাল ছাড়া বাকি ৬টি বিভাগে মোট ৩২টি সীমান্তবর্তী জেলা রয়েছে। ভারতের সঙ্গে ৩০টি এবং মিয়ানমারের সঙ্গে ৩টি জেলার সীমান্ত রয়েছে। বিশেষভাবে রাঙামাটি জেলার সঙ্গে রয়েছে দুই দেশেরই সীমান্ত।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতেই সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন এই পরিস্থিতির প্রভাব আমাদের দেশে না পড়ে।”
সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররা জানান, নির্দেশনা পাওয়ার পর সীমান্ত এলাকার থানাগুলোতে পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের এসপি রেজাউল করিম জানান, জেলার চারটি সীমান্তবর্তী থানাকে সতর্ক করা হয়েছে। যশোরের এসপি রওনক জাহান বলেন, সীমান্তবর্তী থানাগুলো পরিস্থিতি বিবেচনায় সতর্কভাবে কাজ করছে।
চট্টগ্রাম বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির সঙ্গে রয়েছে মিয়ানমারের সীমান্ত। রাঙামাটি ভারতের সঙ্গেও সীমান্ত ভাগাভাগি করছে।
এসপি মো. আরেফিন জুয়েল (খাগড়াছড়ি), মোহাম্মদ নাজির আহমেদ খান (কুমিল্লা), মো. তরিকুল ইসলাম (লালমনিরহাট), মোহাম্মদ মাহবুবুর রহমান (সিলেট), ও কাজী আখতার উল আলম (ময়মনসিংহ) জানিয়েছেন, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ দায়িত্ব পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক পোস্ট ঠেকাতে সাইবার ইউনিটগুলোও সতর্ক রয়েছে।
সবমিলিয়ে সীমান্ত অঞ্চলে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনুপ্রবেশ ঘটতে না পারে এবং সামাজিক অস্থিরতা এড়ানো যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন