ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আইনি জটিলতা শেষে সরকারি চাকুরিতে ফিরছেন ডা. জোবাইদা
ডুয়া নিউজ: দীর্ঘ প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং চিকিৎসক ডা. জোবাইদা রহমান। তার সঙ্গে ফিরছে তার সরকারি চাকরিও—স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তার চিকিৎসক পদে পুনর্বহালের বিষয়ে শিগগিরই আদেশ জারি হতে যাচ্ছে।
ডা. জোবাইদা রহমান ১৯৯৫ সালের বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রির পর তিনি যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০০৮ সালে শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে যান তিনি। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ফিরে আর কর্মস্থলে যোগ দিতে পারেননি। এ কারণে ২০১৩ সালে সরকারি বিধি অনুযায়ী তার চাকরি অবসান ঘটে।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক বলেন, ডা. জোবাইদা রহমানের সরকারি চাকরি পুনর্বহালের প্রক্রিয়া প্রায় শেষ। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
গত মঙ্গলবার (৬ মে) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জোবাইদা রহমান। তার এ প্রত্যাবর্তন শুধু পারিবারিকভাবে নয়, রাজনৈতিক পরিপ্রেক্ষিতেও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
জানা গেছে, চাকরি পুনর্বহালের অংশ হিসেবে ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি হওয়া বরখাস্ত আদেশ প্রত্যাহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই তিনি আগের পদ ফেরত পেতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি