ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের
ডুয়া ডেস্ক : বাংলাদেশে অনিবন্ধিত এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদধারী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বুধবার (৭ মে) মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ। বিজ্ঞপ্তির কপি দেশের সব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী, নিবন্ধন সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন না করে কোনো ট্রাভেল এজেন্সি ব্যবসা চালানো অবৈধ। তাই, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এখনো অনিবন্ধিত অবস্থায় ব্যবসা করছে, তাদেরকে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) নিবন্ধন আবেদন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, যেসব ট্রাভেল এজেন্সির সনদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকেও দ্রুত সনদ নবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিবন্ধন ও নবায়নবিহীনভাবে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হলে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল