ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চলন্ত গাড়ি থেকে পড়ে হলিউডের তরুণ অভিনেতার মৃত্যু
ডুয়া ডেস্ক: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হলিউডের তরুণ অভিনেতা জোসেফ মিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৬ বছর। পিপল ম্যাগাজিন জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলাবামার ভেস্তাভিয়া হিলসে চলন্ত গাড়ি থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। ‘বেবি ড্রাইভার’ সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অভিনেতার অকাল মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
জেফারসন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর ভেস্তাভিয়া পাহাড়ের ক্যানিয়ন রোডের ১৯০০ ব্লকে চলন্ত গাড়ি থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ১৬ বছর বয়সী হাডসন জোসেফ মিক নামক এক তরুণের পরিচয় নিশ্চিত করি। তাঁর মুখমণ্ডল থেঁতলে গিয়েছিল। এছাড়া শরীরের অন্যান্য জায়গাতেও জখম পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর মিককে ইউএবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই দিনের চেষ্টাতেও বাঁচানো যায়নি মিককে। তাঁর আঘাত ছিল অত্যন্ত গুরুতর।
তারা আরও জানিয়েছে, ভেস্তাভিয়া হিলস পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করছে।
মিকের অ্যাকাউন্ট থেকে শনিবার এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, ‘এই পৃথিবীতে মিক সামান্য সময় নিয়ে এসেছিলেন। কিন্তু এ অল্প সময়ে তাঁর অর্জন মনে রাখার মতো। তাঁর সঙ্গে সাক্ষাৎ পাওয়া প্রত্যেককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল মিক।’
প্রসঙ্গত, ২০১৪ সালে মাত্র ৬ বছর বয়সে জোসেফ মিকের অভিনয়জীবন শুরু হয়। মেলিসা জোয়ান হার্ট ও জালিল হোয়াইট অভিনীত টেলিভিশন মুভি ‘দ্য সান্তা কন’-এ অভিনয় করেছিলেন তিনি। ২০১৭ সালে এডগার রাইট পরিচালিত ‘বেবি ড্রাইভার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভক্ত অনুরাগীদের নজর কাড়েন তিনি। এতে তিনি অ্যানসেল এলগর্টের অভিনীত সিনেমার প্রধান চরিত্র বেবির শৈশবের চরিত্রে অভিনয় করেন।
এছাড়াও তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাকগাইভার’ রিবুট সিরিজে অভিনয় করেন। মিক অভিনীত সিরিজের মধ্যে আরও রয়েছে ‘দ্য স্কুল ডুয়েল’ ও ‘ফাউন্ড’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?