ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডুয়া নিউজ: সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পর এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
সেদিন দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নিজের, স্ত্রী শিরিন আক্তার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নামে দেশ-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন দেশত্যাগের চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, এর আগে ২৪ এপ্রিল আদালত জাহাঙ্গীর হোসেনের একটি ফ্ল্যাট এবং ১৮ কাঠার তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল