ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা
ডুয়া ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সব দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে এই তালাবদ্ধ কর্মসূচি শুরু হয়। এর আগে গ্রাউন্ড ফ্লোরে আধাঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য ফ্যাসিস্ট ঘরানার শিক্ষকদের পুনর্বাসন করছেন, তাদের ২২ দফা যৌক্তিক দাবি বাস্তবায়ন করছেন না এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মামলা দিয়ে দমন-পীড়ন চালাচ্ছেন।
শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, “ছয় মাস আগে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার সমাধানে ২২ দফা দাবি পেশ করেছিলাম। কিন্তু একটিও বাস্তবায়ন হয়নি। বরং যারা পূর্বে আন্দোলনে হামলা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের নামে মামলা দেওয়া হয়েছে।”
আরেক শিক্ষার্থী আবদুর রহমান বলেন, “ক্যানসার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের সহায়তা চেয়ে আবেদন করেছিল। কিন্তু মাসের পর মাস আবেদন ফাইলেই পড়ে ছিল। কোনো সাড়া না পেয়ে চিকিৎসার অভাবে মারা যায় সে। এই অমানবিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
আন্দোলনকারী শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, “এই দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ উপাচার্য দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা তার পদত্যাগ চাই। তা না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে।”
গত ১৫ দিনেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলন গত রোববার এক দফা—উপাচার্য অপসারণ—দাবিতে রূপ নেয়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে। আন্দোলনে ববির সব সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান