ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন থেকে
ডুয়া ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে শুরু হচ্ছে রেলের আগাম টিকিট বিক্রি। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর দিন অনুযায়ী ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে। রেলওয়ে অধিদপ্তর প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে।
এদিকে ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য রিটার্ন টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। যাত্রীদের চাপ সামাল দিতে এবারের ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করবে রেলওয়ে। বিশেষ ট্রেনের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য রাখা হয়েছে দুটি ট্রেন। পাশাপাশি, কুরবানির পশু পরিবহনের জন্য দুটি রুটে তিনটি বিশেষ ট্রেন চালু করা হবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহম্মদ ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রা নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর ঈদে ঘরমুখো মানুষের চাপ আগের মতোই ব্যাপক হবে বলে ধারণা করা হচ্ছে। তাই ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে আগেভাগেই সব প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ২১ মে থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত প্রতিদিন এক দিনের টিকিট ছাড়া হবে। ঈদে কুরবানির পশু পরিবহনের জন্য আলাদা ক্যাটেল স্পেশাল ট্রেন ছাড়বে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে। এসব ট্রেন চলবে ২ ও ৩ জুন।
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের যাতে দুর্ভোগ না হয়, সে লক্ষ্যে অনলাইন টিকিটিং, বিশেষ কাউন্টার এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথাও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত