ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ডুয়া ডেস্ক: নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ ইসলামি শরীয়ত, সংবিধান ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি উল্লেখ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। পাশাপাশি এসব বিতর্কিত ও সাংঘর্ষিক সুপারিশ পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিটটি দায়ের করেন।
আবেদনে বলা হয়, “উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫”-এর ৩১৮ পৃষ্ঠাব্যাপী প্রতিবেদনটির ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান এবং জনগণের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।
রিট আবেদনে যেসব বিষয় চ্যালেঞ্জ করা হয়েছে, তার মধ্যে রয়েছে:
১. সমান উত্তরাধিকার: রিপোর্টের অধ্যায় ১১-তে নারী ও পুরুষের জন্য সমান উত্তরাধিকার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা কোরআনের সুরা নিসা (৪:১১)-এর বিরোধী।
২. বহুবিবাহ নিষিদ্ধের প্রস্তাব: শরীয়তে অনুমোদিত বহুবিবাহ নিষিদ্ধের প্রস্তাব সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার লঙ্ঘন করে।
৩. “My Body, My Choice” স্লোগান: শরীয়তভিত্তিক নৈতিকতার সীমা উপেক্ষা করে এই স্লোগানের পক্ষে অবস্থান গ্রহণ করা হয়েছে।
৪. যৌনকর্মের বৈধতা: যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ইসলামি মূল্যবোধ এবং সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের পরিপন্থি।
৫. লিঙ্গ পরিচয় ও ট্রান্সজেন্ডার ভাষ্য: ট্রান্সজেন্ডার পরিচয় এবং সংশ্লিষ্ট শব্দচয়ন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
রিট আবেদনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে