×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

২০২৫ মে ০২ ২২:৫৬:৪৬

নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

ডুয়া ডেস্ক: ধরে নিয়ে যাওয়ার পর এবার দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে ভারতীয় ২ নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (০২ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুই জনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এর আগে, দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা দুই ভারতীয় নাগরিককে আটক করে।

জানা গেছে, দুপুরে সীমান্তের কাছে ধান কেটে মাড়াই করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। ওই সময় ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয় নাগরিককে আটক করে। পরে তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারিতেও একই উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলের বাসিন্দারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত